৩০ লাখ টাকার রুপার গহনা ফেলে পালালো চোরাকারবারিরা

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৬

ভারতে পাচারের সময় সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে ২৩ কেজি ভারতীয় রুপার গহনা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কেড়াগাছি সীমান্তের মজুমদার খাল এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আল মাহমুদ জানান, কাঁকডাঙ্গা বিওপি’র টহল কমান্ডার সিদ্দিকুর রহমান সীমান্তের মজুমদার খাল এলাকায় টহল দিচ্ছিলেন। অজ্ঞাত চোরাকারবারিদের ধাওয়া দিলে ভারত থেকে আনা রুপার গহনার তিনটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা প্যাকেটটি জব্দ করেন। 

প্যাকেটে ২৩ কেজি রুপার গহনা রয়েছে, যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে বলে জানান আল মাহমুদ।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের