সাতক্ষীরার সড়ক থেকে ৩০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ০৮:৪৮আপডেট : ০৬ জুন ২০২৫, ০৯:০১

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের মৌবন রেস্তোরাঁর সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে চালানো অভিযানে আনুমানিক ২৫ থেকে ৩০টি ককটেল উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

র‍্যাব-৬, সাতক্ষীরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিহাদ গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি, শহরের বাইপাস সড়কের মৌবন রেস্তোরাঁর সামনে বোমা সদৃশ বস্তু পড়ে আছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও আমাদের একটি টিম ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজির পর আনুমানিক ২৫ থেকে ৩০টি এসব বস্তু উদ্ধার করে।

স্থানীয় একজন বলেন, যৌথ বাহিনী আসার পর আমরা জানতে পারি। পরে একটি ব্যাগ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এতে স্বাভাবিকভাবেই আতঙ্ক তো হওয়ার মতোই।

তবে উপস্থিত সাংবাদিকরা জানান, রাত ১০টায় ১৫ মিনিটের দিকে কোনও ধরনের বিশেষ সরঞ্জাম বা নিরাপত্তামূলক ব্যবস্থা ব্যবহার না করেই বোমা সদৃশ বস্তু সরিয়ে নেওয়ায় বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। প্রথমে ভিডিও করতে দেওয়া হলেও, বস্তুগুলো বালতিতে তোলার সময় সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলা হয়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী