মুখ-দল দেখে চলবেন না, নতুন ইসিকে ইনু

কুষ্টিয়া প্রতিনিধি 
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১০

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রথমবার বাংলাদেশে আইনের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের সব সদস্যদের স্বাগত জানাচ্ছি। মুখ, দল দেখে আপনারা চলবেন না। সরাসরি আইন দেখে, সংবিধান দেখে আপনাদের কর্তব্য নিষ্পত্তি করবেন।’

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলে।

হাসানুল হক ইনু বলেন, ‘এই নির্বাচন কমিশনের কাছে কয়টা চ্যালেঞ্জ আছে। সব চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, দেশবাসীকে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে, নির্বাচন কমিশন এবং নির্বাচনের প্রতি যে অনাস্থা, ঘাটতি, কমতি দেখা দিয়েছে, সেগুলো দূর করা।’

বিএনপির উদ্দেশে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করছেন, আপনারা তো সংলাপে আসেননি, কোনও প্রস্তাব দেননি। আপনাদের এজেন্ডা সরকার উৎখাতের এজেন্ডা। সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনাদের নেই।’ 

এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি দলীয় প্রতীক না থাকলেও দল থেকে মনোনয়নের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে 
নাসীরুদ্দীন পাটওয়ারীর গালি নতুন নয়, মনঃক্ষুণ্ন হইনি: সিইসি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ