শার্শায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বেনাপোল প্রতিনিধি
০৬ মার্চ ২০২২, ০৯:৪২আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৯:৪২

যশোরের শার্শায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুইজন। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মুদি ব্যবসায়ী মহিন (৩৬) ও একই গ্রামের মৃত রমজানের ছেলে রাজমিস্ত্রি আশরাফুল (৪২)। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে মহিন ও আশরাফুল নাভারন বাজারে মুদি মালামাল কিনে বাড়ি ফিরছিলেন। এসময় শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে শার্শা থেকে নাভারনগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাদের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাভারন হাইওয়ে পুলিশ দুই জনের মরদেহ উদ্ধার করে।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মোটরসাইকেল দুইটি উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে আলাপ করে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী