আগামী প্রজন্মকে রাজনীতি সচেতন হতে হবে: শিক্ষামন্ত্রী

খুলনা প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ১৬:৪৮আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৬:৫০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এখন আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে আগামী প্রজন্মকে রাজনীতি সচেতন হতে হবে। 

বুধবার (২৩ মার্চ) দুপুরে খুলনা সরকারি ব্রজলাল কলেজের বইমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, স্বপ্নের উন্নত বাংলাদেশের চাবিকাঠি তরুণদের হাতে রয়েছে। তাদের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে ও হৃদয়ে শেখ মুজিবকে ধারণ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সোনার মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর দৃশ্যমান ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রজন্ম ভুল পথে পা বাড়ালে জাতির পক্ষে স্বপ্নের গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। এ জন্য বাঙালির ইতিহাস, ভাষা ও আত্মপরিচয় হৃদয়ে লালন করতে হবে। 

ব্রজলাল কলেজের অডিটরিয়াম সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার ব্রজলাল কলেজসহ দেশের ১৬টি শতবর্ষী কলেজকে শিক্ষার ক্ষেত্রে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে চায়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। 

অনুষ্ঠানে ব্রজলাল কলেজ জার্নালের মোড়ক উন্মোচন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী।

/এসএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের