চিকিৎসার জন্য জামিন পেলেন বাগেরহাট পৌর মেয়র

মোংলা প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ২১:০৪আপডেট : ২৪ মার্চ ২০২২, ২১:০৪

আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় কারাগারে থাকা বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানকে চিকিৎসার জন্য ১৫ দিনের জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। প্রায় দেড় মাস পর জামিনে কারামুক্ত হওয়ায় আনন্দ মিছিল করেছেন তার অনুসারী নেতাকর্মীরা।

এর আগে, ১৬ ফেব্রুয়ারি দুদকের করা অর্থ আত্মসাতের পৃথক দুই মামলায় খান হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। এ সময় তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে তিনি জেলা কারাগারে ছিলেন। খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। তবে দুর্নীতির মামলার অপর আসামি পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম জেলা কারাগারে রয়েছেন।

দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জী বলেন, অসুস্থতার কাগজপত্র দেখে বিচারক মানবিক কারণে মেয়রের চিকিৎসার জন্য ১৫ দিনের জামিন মঞ্জুর করেছেন।

আসামিপক্ষের আইনজীবী ড. এ কে আজাদ ফিরোজ টিপু বলেন, আদালত ১৫ দিনের জন্য পৌর মেয়রের জামিন মঞ্জুর করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বাগেরহাট পৌরসভায় নিয়মবহির্ভূতভাবে ১৭ জনকে নিয়োগ দিয়ে সরকারি কোষাগার থেকে এক কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা আত্মসাতের অপরাধে মেয়রসহ ১৮ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এ ছাড়া প্রশিক্ষণ কেন্দ্রসহ বাগেরহাটে আবাহনী ক্লাবের কমপ্লেক্স ভবন নির্মাণ এবং বাগেরহাট ডায়াবেটিক হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ না করে এক কোটি টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী