বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের অভিযোগ

মোংলা প্রতিনিধি 
২৮ মার্চ ২০২২, ২১:২৬আপডেট : ২৮ মার্চ ২০২২, ২১:২৬

মোংলায় শত্রুতার জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের অভিযোগ উঠেছে। সোমবার (২৮ মার্চ) রাত ৮টায় পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহীন (৩৫)। তিনি ছাড়াবাড়ি এলাকার একরামুল হকের ছেলে। পেশায় জাহাজ শ্রমিক। অভিযুক্তের নাম মারুফ (৩৫)। পেশায় কাঠমিস্ত্রি।

নিহতের বড় বোন খাদিজা বেগম দাবি করেন, ‘মারুফ নামে এক কাঠমিস্ত্রীর সঙ্গে আমার ভাইয়ের শত্রুতা ছিল। এই ঘটনার জেরেই সে আমার ভাইকে হত্যা করেছে। মারুফ খুলনা জেলার কয়রার আব্দুর রশিদের ছেলে। সে পৌর শহরের  ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকে।’ 

প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম ও জামাল হোসেন বলেন, ‘রাত ৮টায় এক যুবক শাহীনের পেটের বাম পাশে ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি।’

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাহীন মারা গেছে।’

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘শাহীন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার খবরে হাসপাতালে আসি। এ ঘটনায় আইনি প্রক্রিয়াসহ আসামি গ্রেফতার চেষ্টা চলছে।’

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী