হাঁস খুঁজতে গিয়ে পুকুরে মিললো কুমির

মোংলা প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ১২:৪৫আপডেট : ২৯ মার্চ ২০২২, ১২:৪৫

বাগেরহাটের রামপাল উপজেলায় পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলার শ্রীরম্ভা এলাকার ইস্রাফিল গাজীর বাড়ির পাশের পুকুর থেকে জাল টেনে কুমিরটি ডাঙায় তোলেন স্থানীয়রা। 

স্থানীয় আশিকুজ্জামান বলেন, সোমবার (২৮ মার্চ) বিকাল থেকে স্থানীয় এক ব্যক্তির ছয়টি হাঁস খুঁজে পাচ্ছিল না। সকালে ইস্রাফিল গাজীর পুকুরে হাঁসের পাখনা ভাসতে দেখে সন্দেহ হয়। পরে জাল টেনে কুমিরটি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এই পুকুরের সঙ্গে ভ্যাকটমারি খালের শাখা কৌচুর খালের সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি পশুর নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এই খালে প্রবেশ করেছে। পরে পুকুরে আশ্রয় নিয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিরটি উদ্ধার করা হয়েছে। এটিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অবমুক্ত করা হবে।

এর আগে গত ১১ মার্চ রামপাল উপজেলার বগুরা খালে মাছ ধরার সময় জেলেদের জালে একটি কুমির আটকা পড়ে। করে সুন্দরবনের করমজল সংলগ্ন খালে অবমুক্ত করা হয় বলে জানান বন কর্মকর্তা আজাদ কবির।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে