অস্ত্রসহ বেনাপোল পৌর কাউন্সিলর গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ২১:৪৭আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২১:৪৭

যশোরের বেনাপোল পৌরসভার কাউন্সিলর ও বন্দর শ্রমিকের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ আলীকে (৪৫) অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। রাশেদের বাড়ি বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপম কুমার জানান, গত ২৮ মার্চ অবৈধভাবে বেনাপোল বন্দর দখলের সময় পৌর কাউন্সিলর রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অর্ধশতাধিক বোমা হামলা চালায়। এতে আহত হন পুলিশ সদস্যসহ ২০ শ্রমিক। এ ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে।

পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছে। এছাড়া শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি ৩৬ জন। এর মধ্যে রাশেদ আলী ১ নম্বর আসাসি। মামলার পরপরই গা ঢাকা দেন তিনি।

পুলিশ জানায়, রাশেদ আলীর বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারদর, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইসহ বেনাপোল পোর্ট থানায় ১৩টি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি ডিবির কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিবি। রাশেদের সঙ্গীরা ঘটনার পর থেকে পলাতক।

এদিকে আজ বেনাপোলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্থল বন্দরে বোমা হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে সাত আসামিকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, এই মামলায় মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িতদের ফুটেজ দেখে আটক অভিযান অব্যাহত রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম