প্রত্যন্ত গ্রামে নান্দনিক মসজিদ

মোংলা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ২২:৪৭ আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২২:৪৭

বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম পদ্মনগরে ব্যক্তি উদ্যোগে নির্মিত হয়েছে নান্দনিক ডিজাইনের মসজিদ কমপ্লেক্স। আধুনিক স্থাপত্যবিদ্যার সঙ্গে মুসলিম ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চোখ জুড়ানো সৌন্দর্য দেখে মুগ্ধ সবাই। পদ্মনগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলামের নিজস্ব অর্থায়নে মসজিদটি নির্মিত হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের নায়েবে আমির শাইখুল হাদীস মুফতি মনসুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মসজিদের উদ্বোধন করেন।

প্রত্যন্ত গ্রামে নান্দনিক মসজিদ

উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইজারা ও পদ্মনগর দুই গ্রামের প্রধান মসজিদ ছিল এটি। ২০১৮ সালে এই মসজিদের জমিদাতা সরদার বজলুর রহমানের ছেলে ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলাম এখানে আধুনিক মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। অর্ধশতাধিক শ্রমিকের তিন বছরের চেষ্টায় মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের সামনে ইসলামি পাঠাগার ও অজু খানা রয়েছে। মসজিদের অদূরে করা হয়েছে খাদেমুল ইসলাম পদ্মনগর মাদ্রাসা ও এতিমখানা। যেখানে হিফজ, কিরাত ও কওমি শিক্ষা চালু রয়েছে। বর্তমানে মাদ্রাসাটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী রয়েছে।

প্রত্যন্ত গ্রামে নান্দনিক মসজিদ

খাদেমুল ইসলাম পদ্মনগর মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মুফতি মাওলানা ইমরান হোসাইন বলেন, ‘এই মসজিদটি অনেক পুরোনো। আগের ভবনটি ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে। এখানে গরিব ও এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া এই মসজিদকে কেন্দ্র করে ইসলামি শিক্ষা ও সংস্কৃতি চর্চার উদ্যোগ নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
লালমনিরহাটে ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক