তীব্র তাপপ্রবাহ: পথচারীদের জন্য মসজিদ-ওজুখানা খোলা রাখার নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৫, ২২:১০আপডেট : ১১ মে ২০২৫, ২২:১৪

দেশে চলমান তীব্র তাপপ্রবাহে পথচারীদের বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে করে প্রতিদিন বেলা ১১টা থেকে মাগরিব পর্যন্ত পথচারীরা বিশ্রামের জন্য মসজিদে আশ্রয় নিতে পারবেন।

রবিবার (১১ মে) ডিএনসিসির ফেসবুক পোস্টে একথা জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘চলমান তীব্র তাপদাহ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্মানিত প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।’

‘স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্ম দিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে,’ বলেও পোস্টে উল্লেখ করা হয়।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের