রোগীকে দেওয়া হলো মেয়াদোত্তীর্ণ সরকারি স্যালাইন, নার্সকে শোকজ

মোংলা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২, ১৯:৪৭ আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯:৪৭

বাগেরহাটের শরণখোলা উপজেলা হাসপাতালে আবু হানিফ হাওলাদার (৬০) নামে এক রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ সরকারি স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে। বুধবার (৬ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। শামীমা নামে এক নার্স প্রায় দুই মাস আগে মেয়াদ শেষ হওয়া স্যালাইন দেন তার শরীরে। এর পর থেকেই রোগীর শরীরে যন্ত্রনা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। এ অবস্থায় উৎকণ্ঠায় রয়েছে রোগীর পরিবার। 

রোগী ছেলে জাকারিয়া হাওলাদার জানান, সকাল ৭টার দিকে শামীমা নামে এক নার্স তার বাবার শরীরে হাসপাতাল থেকে দেওয়া সরকারি স্যালাইন পুশ করেন। স্যালাইনের প্রায় দুই ভাগ শেষ হয়। এমন সময় তার ছোট বোন হাসিনা বেগম স্যালাইনের মেয়াদোত্তীর্ণের বিষয়টি দেখতে পান। পরে নার্সকে ডেকে বিষয়টি জানালে দ্রুত স্যালাইন খুলে ফেলা হয়। স্যালাইন দেওয়ার পর থেকেই তার বাবার শরীরে জ্বালা-যন্ত্রনা শুরু হয়েছে বলে জানান জাকারিয়া।  

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ বলেন, হানিফ হাওলাদার নামে ওই রোগী শরীরে জ্বালা-যন্ত্রনা নিয়েই হাসপাতালে আসেন। উচ্চ রক্তচাপও ছিল তার। এ অবস্থায় নার্স শামীমা স্যালাইনের মেয়াদ না দেখেই তার শরীরে পুশ করেছেন। এটা তার গাফিলতি। বর্তমানে রোগী স্বাভাবিক আছেন। তাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডা. এস এম ফয়সাল আরও বলেন, অভিযুক্ত নার্স শামীমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাকে এ বিষয়ে তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যদিকে, স্টোরে স্যালাইন, ওষুধসহ মেয়াদোত্তীর্ণ অন্য কোনও মালামাল আছে কিনা সে বিষয়ে স্টোর কিপার ও নার্সিং ইনচার্জকে খোঁজ নিতে বলা হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ