সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, গ্রেফতার ১২

খুলনা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ১৪:৫৭আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৪:৫৭

সুন্দরবনের জাপসি নদী থেকে বিষ প্রয়োগে মাছ শিকার চক্রের মূলহোতাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে র‍্যাব-৬-এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো—সাদ্দাম বৈদ্য (২৭), শফিকুল ইসলাম বৈদ্য (৩৮), জাকির হোসেন (২৮), খায়রুল মোড়ল (২৫), আব্দুস সালাম গাজী (৩৬), বাচ্চু সানা (৩৫), আবু সাইদ সরদার (৩০), নাজমুল সরদার (২৮), আবুল হোসেন গাজী (২৮), শাহজাহান শেখ (৪৫), সালাম সানা (৩০) ও ইকরামুল সরদার (৩১)।

র‍্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার (৭ এপ্রিল) র‍্যাব-৬-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সুন্দরবনের অভয়আশ্রম ঘোষিত বাগেরহাটের মোংলার জাপসি নদী এলাকায় বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করা হচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টায় আভিযানিক দলটি জাপসি নদীর গোলের খালের মুখে অভিযান চালিয়ে দেখে, খালের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে। ভেসে থাকা মাছগুলো কয়েকটি নৌকায় তোলা হচ্ছে। মাছ শিকারীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‍্যাব ওই চক্রের মূলহোতা সাদ্দামসহ ১২ জনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ছয় বোতল বিষ, চারটি জাল, পাঁচটি ইঞ্জিন বিহীন কাঠের নৌকা ও বিষ প্রয়োগের মাধ্যমে শিকার করা ৪০০ কেজি মাছ ও পাঁচটি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম