পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভ

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ২২:১৭আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ২২:১৭

পরীক্ষার হলে বসে ফেসবুক লাইভে আসার অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন। শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে ছয় মাস মেয়াদি কোর্সের পরীক্ষা দেওয়ার সময় লাইভে আসেন তিনি।

৯ মিনিট ৩৮ সেকেন্ডের লাইভে ছাত্রলীগের এই নেতা সুমন  বলেন, ‘আমাদের পরীক্ষা চলছে। সবাই লিখছে, আমি বসে আছি। সবাই লিখছে বাংলায়। আমিতো বাংলায় লিখি না, ইংলিশে লিখি। অনেক দিনের ইচ্ছে ছিল, পরীক্ষার হলরুমে বসে ফেসবুক লাইভ দেবো। সেই ইচ্ছা আজ পূরণ হলো। ম্যাডামও দেখি আমার ভিডিও করছেন। আমরা ছাত্রলীগ, যেখানে যাবো সেখানেই বুলেট।’

তিনি বলেন, ‘আমার খাতা দেখবেন ইংরেজিতে মাস্টার্স করা কেউ। স্যাররা ঘুমাচ্ছেন। আমি ইংরেজিতে লিখেছি, সালামও লিখছি।’ পাশের শিক্ষার্থীকে বলেন, ‘দেখি তুই কী লিখেছিস। না লিখে আমরা এ প্লাস পেতে চাই।’

ছাত্রলীগ নেতা বলেন, ‘পরীক্ষার খাতায় বায়োডাটায় লিখে দিয়েছি। গ্রুপের জায়গা লিখেছি, এমপি আনার (আনোয়ারুল আজিম আনার) গ্রুপ করি। স্যাররা এ প্লাস না দিলে বোর্ড-মোর্ড ভেঙে ফেলবানে। জয়ও তাই লিখেছে। আমার লাইভটি কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী দেখছেন। তিনি মন্তব্য লিখেছেন, গল্প না করে তোরা খাতায় লেখ।’

লাইভ থেকে নেওয়া ছবি

লাইভে তিনি আরও বলেন, ‘কী সুন্দর হলে পরীক্ষা দিচ্ছি। তোরাতো জীবনে পরীক্ষা দিতে পারবি না, রোজা থেকে পরীক্ষা দিচ্ছি। গোল্ডেন পাবো, এই দেখ সালামও আছে। পরীক্ষার হলে লাইভে আছি। আমার প্রাণের সংগঠন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এ প্লাসতো পাবোই। ম্যাডামরা সবই বলে দিচ্ছেন।’

তবে পরীক্ষার হলে লাইভের বিষয়ে মনির হোসেন সুমনের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, ‘আমি তো পরীক্ষা চলাকালে লাইভ করিনি। পরীক্ষা শেষে ছোট একটা লাইভ করেছি।’

এই কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম বলেন, ‘পরীক্ষার হলে লাইভ করা ঠিক না। তবে সাধারণ সম্পাদক লাইভে এসে কী বলেছেন সেটি এখনও আমি জানি না। বিষয়টি প্রমাণিত হলে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যাকাডেমিক ইনচার্জ মাহবুব উল ইসলাম জানান, পরীক্ষা তো পরীক্ষাই। সেখানে ছাত্রলীগ নেতা হোক আর সাধারণ শিক্ষার্থীই হোক কারও ফেসবুক লাইভের সুযোগ নেই। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী