চুরির অপবাদে স্কুলছাত্রকে নির্যাতন: বাবা-মেয়ে কারাগারে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ২১:১৮আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২১:১৮

চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে চুরির অপবাদ দিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার দর্শনা থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার শিশুটির মা। পরে অভিযান চালিয়ে দোকান মালিক ও তার মেয়েকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার দোস্ত গ্রামের মায়ের দোয়া ফ্যাশন হাউজের মালিক আলী আহম্মেদ (৬৫) ও তার মেয়ে রুমানা আক্তার রুমা (২৭)। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জোহরা খাতুন।

এর আগে সদর উপজেলার দোস্ত গ্রামে রবিবার টাকা চুরির অপবাদ দিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে দোকান মালিকের বিরুদ্ধে। নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়। নির্যাতনের ঘটনায় তোলপাড় শুরু হয় এলাকাজুড়ে। ওই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি জানান এলাকাবাসী।

মামলার এজাহারে বলা হয়েছে, দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এক শিশু রবিবার দুপুরে টিফিনের সময় দোস্ত গ্রামের মায়ের দোয়া ফ্যাশন হাউজ ও ফাস্ট ফুডের দোকানে খাবার কিনতে যায়। কিছুক্ষণ পর দোকান মালিকের মেয়ে রুমানা খাতুন ওই শিশুকে বলেন, তুই দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করেছিস। ওই শিশু টাকা চুরি করেনি জবাব দিলে তাকে দঁড়ি দিয়ে বাঁশের খুঁটিতে বেঁধে ফেলেন দোকান মালিক আলী আহম্মেদ। দুপুরে রোদের মধ্যে তাকে শারীরিক নির্যাতন করে তারা। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক গিয়ে তাকে মুক্ত করে নিয়ে যান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ওই ঘটনায় বাদী হয়ে দোকান মালিক ও তার মেয়েকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি