কালীগঞ্জের শতবর্ষী কড়ই গাছগুলো রক্ষার দাবি

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ১৯:৫৩আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২০:০৯

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী কড়ই গাছগুলো রক্ষা করে ছয় লেন রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে পরিবেশবিদ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 
বুধবার (১৩ এপ্রিল) সকালে কালীগঞ্জ পৌরসভার বৈশাখী তেলপাম্প এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার’। 
এ সময় বক্তব্য রাখেন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিটের যুগ্ম আহ্বায়ক ফওজুর রহমান সাবিত, শেখ সাদি, আলী হোসেন, ইতি ব্যানার্জীসহ অন্যরা।
মানববন্ধন থেকে ফওজুর রহমান সাবিত বলেন, ‘যশোর-খুলনা মহাসড়কের বৈশাখী তেলপাম্প থেকে মোবারকগঞ্জ চিনিকল পর্যন্ত এবং ভুষণ সড়কের জনতা ব্যাংক মোড় পর্যন্ত প্রায় শতাধিক শতবর্ষী কড়ই গাছ রয়েছে। পরিবেশ সুরক্ষায় শতবর্ষ ধরে অবদান রাখা এই কড়াই গাছগুলো কালীগঞ্জের ঐতিহ্য। দেশে-বিদেশের অনেকেই এই গাছগুলো সম্পর্কে জানেন। তারা দাবি তোলেন, শুকনো এবং ঝুঁকিপূর্ণ গাছ ও ডাল কেটে জীবন্ত গাছগুলো রেখে মহাসড়ক সম্প্রসারণ করা হোক।’

/এমএএ/
সম্পর্কিত
সোনারঙে ছেয়ে গেছে রাজশাহী অঞ্চলের আমের বাগান
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম