অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৬, ১৬:১২আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১৬:১২

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় একজনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণভাবে পাহাড় কেটে মাটি তোলার সময় ধসে পড়ে এক শ্রমিক মারা যান। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের আড়ালে চলা এই অবৈধ কর্মকাণ্ড পরিণতিতে এই মৃত্যুর ঘটনা ঘটলো।

শুক্রবার ভোর ৪টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে এ ঘটনা।

পাহাড়ধসে নিহত শ্রমিকের নাম নুরুল আমিন (৩০)। তিনি জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার মীর আহমদের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, হেলাল নামে এক ব্যক্তির নেতৃত্বে ওই এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় ঝুঁকিপূর্ণ এই কাজ নির্বিঘ্নে চলছিল। জীবিকার তাগিদে নুরুল আমিন ওই অবৈধ পাহাড় কাটার কাজে শ্রমিক হিসেবে যুক্ত হন। ভোরের অন্ধকারে পাহাড়ের একটি বড় অংশ হঠাৎ ধসে পড়লে তিনি মাটিচাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, নুরুল আমিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় ইনানী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ-আল-আমিন বলেন, ‘ভোররাতে দায়িত্ব শেষ করে কর্মকর্তারা অফিসে ফেরার পরই পাহাড় কাটার কাজ শুরু করা হয়। এ সময় পাহাড়ধসে এক শ্রমিকের মৃত্যু হয়।’

তিনি জানান, ঘটনার মূল অভিযুক্ত হেলালের বিরুদ্ধে আগে থেকেই বন আইনে পাঁচটি মামলা রয়েছে।

এদিকে, প্রশাসনের নীরবতা ও অব্যাহত অবৈধ পাহাড় কাটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
চলমান প্রকল্পগুলো সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে: পরিবেশমন্ত্রী 
বন্যা-পাহাড়ধসে প্রাণ গেলো ৫৯ জনের, সবচেয়ে বেশি কক্সবাজারে
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত