চাচাতো ভাইয়ের বল্লমের আঘাতে বিড়ি শ্রমিক নিহত

মোংলা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২২, ১৯:৪৬আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৯:৪৬

বাগেরহাটের মোল্লাহাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের বল্লমের আঘাতে কামাল হোসেন নামের এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার গাংনি ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। ২৬ বছর বয়সী কামাল দাড়িয়ালা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে। 

এ ঘটনায় আবুল হাসান মোল্লা ও শফিক মোল্লা নামের আরও দুই জন আহত হয়েছেন। ফের উত্তেজনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোল্লাহাট থানার ওসি সৌমেন দাস বলেন, ‘দীর্ঘদিন ধরে কামাল হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই আজিজ মোল্লার বিরোধ চলছিল। এর জেরে আজ দুপুরে কামাল বিড়ি ফ্যাক্টরি থেকে বাড়িতে এলে আজিজসহ অন্যান্য চাচাতো ভাইদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় আজিজ মোল্লাসহ অন্য ভাইয়েরা দেশীয় অস্ত্র ও মাছ ধরার বল্লম দিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুই জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী