টর্চারসেলে বিবস্ত্র করে নির্যাতন, অভিযুক্ত মেম্বারসহ গ্রেফতার আরও ৪

মোংলা প্রতিনিধি 
১৮ এপ্রিল ২০২২, ১৫:৩৯আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৫:৩৯

মোংলায় টর্চারসেলে আটকে দুই ভাইকে বিবস্ত্র করে পাঁচ ঘণ্টা নির্যাতন ও হত্যাপ্রচেষ্টা মামলার প্রধান আসামি ও চাঁদপাই ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সুলতান হাওলাদারসহ (৫০) চার জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) সদস্যরা। ইউপি সদস্য ছাড়া গ্রেফতার অপর তিন জন হলেন মেম্বার বাহিনীর সদস্য খোকন ঘোষাল (৩০), বেল্লাল খাঁ (৪৫) ও মো. নিয়ামুল ব্যাপারী (৩০)। এদের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার কানাইনগর ও কালিকাবাড়ি গ্রামে। 

টর্চার সেলে দুই ভাইকে নির্যাতন, মেম্বারপুত্র গ্রেফতার

সোমবার (১৮ এপ্রিল) সকালে র‌্যাব-৬ এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যায় র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদরের ষাটগম্বুজ মসজিদ এলাকা থেকে ওই চার আসামিকে গ্রেফতার করে। 

নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য সুলতান হাওলাদারের ছেলে জাকির হাওলাদারকে রবিবার (১৭ এপ্রিল) সকালে মোংলার কানাইনগর থেকে গ্রেফতার করে পুলিশ। 

র‌্যাব জানায়, শনিবার (১৬ এপ্রিল) সকালে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার বাংলাদেশ হোটেলের সামনে থেকে বিনোদ সরকার ও বিপ্লব সরকার নামে দুই ভাইকে তুলে নেয় মেম্বার সুলতান ও তার দুই ছেলেসহ অন্য সহযোগীরা। পরে তাদের সিঙ্গাপুর মার্কেট ও কাইননগর গুচ্ছগ্রামে নিয়ে টর্চারসেলে আটকে বিবস্ত্র করে ৫ ঘণ্টা ধরে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার রাতে থানায় নির্যাতিতদের ভাই কাইনমারী গ্রামের কুমুদ সরকার বাদী হয়ে মোংলার চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সুলতান হাওলাদার তার ছেলে জাকির হাওলাদার ও কালাম হাওলাদারসহ ১৪ জনকে আসামি করে ৫০ হাজার টাকার মালামাল লুটসহ হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। 

/টিটি/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের