যুবলীগের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলা, একজন ছুরিকাহত

যশোর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ২০:৪২আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২০:৪২

যশোরে যুবলীগের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৫টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় কামরুজ্জামান মামুন নামে এক যুবলীগনেতা ছুরিকাহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কামরুজ্জামান মামুন শহরের চাঁচড়া রায়পাড়ার মোশাররফ হোসেনের ছেলে এবং যশোর জেলা যুবলীগের  শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক।

হাসপাতালে চিকিৎসাধীন মামুন অভিযোগ করেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের উদ্যোগে শহরের রেলগেট এলাকায় ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় কাউন্সিলর হাজী সুমনের উপস্থিতিতে সন্ত্রাসী শুভ, সাগর, মামুন, রনিসহ বেশ কয়েকজন হামলা করে। বাধা দিলে ছুরিকাহত করে দুর্বৃত্তরা। এরপর স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন বলেন, ‘মামুন নামে একজন ছুরিকাহত হয়েছেন। এখন তিনি শঙ্কামুক্ত।’

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রেলগেট এলাকায় সমাবেশ করেছেন যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, শরীফ আব্দুল্লাহ আল মাসুদ হিমেল, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ-শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক উপ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম বনি, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক ওবাদুল ইসলাম রাকিব, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা একরামুল কবীর দ্বীপ, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি