সড়কে প্রাণ গেলো দুই ভাইয়ের

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ মে ২০২২, ১৯:১৯আপডেট : ০৪ মে ২০২২, ২০:১৫

কুষ্টিয়ার খোকসায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত ও দুই জন আহত হয়েছেন। বুধবার (৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার পাইকপাড়ার মির্জাপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ফলিপুর এলাকার রেজাউল মণ্ডলের ছেলে ফিরোজ মণ্ডল (২৫) ও তার ছোট ভাই সামিউল মণ্ডল (১২)। আহতরা হলেন, পালশা উপজেলার কালুখাখী এলাকার ইতি (৩৫) ও একই এলাকার রিমা (৩০)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, দুপুরে যাত্রীবাহী সিএনজি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। পথে পাইকপাড়ার মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও দুই নারী আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি