হাসপাতাল চত্বর থেকে উদ্ধার আহত নার্সের অবস্থা আশঙ্কাজনক

বাগেরহাট প্রতিনিধি
০৫ মে ২০২২, ১৭:৪১ আপডেট : ০৫ মে ২০২২, ১৭:৪১

বাগেরহাট সদর হাসপাতালের প্রধান ফটকের কাছ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া সিনিয়র স্টাফ নার্স সারাবান তহুরার (২৮) অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় তিন ঘণ্টা অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) দুপুর পৌনে ১২টায় বাগেরহাট শেখ রাজিয়া নাসের হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানান।

বুধবার (৪ মে) বিকালে সদর হাসপাতালের প্রধান ফটকের সামনের রাস্তা থেকে আহত অবস্থায় সারাবান তহুরাকে স্থানীয়রা উদ্ধার করেন। সদর হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই নার্সের বাড়ি ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামে। তিনি প্রায় দুই বছর ধরে বাগেরহাট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মকরত রয়েছেন। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হতে পারেন বলে ধারণা করছেন পুলিশ ও চিকিৎসকরা।

বাগেরহাট শেখ রাজিয়া নাসের হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, ‘হাসপাতাল চত্বর থেকে গুরুতর আহত অবস্থায় নার্স সারাবান তহুরাকে উদ্ধার করেন স্থানীয়রা। তার মুখমণ্ডল ও মাথায় গুরুতর জখম রয়েছে। চিকিৎসকরা ধারণা করছেন সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে রাতেই খোঁজ নেওয়া হয়েছে। বাগেরহাট চিতলমারী সড়কের চিতলমারী উপজেলার সন্তোষপুর স্কুলের সামনে একটি চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। বিষয়টি চিতলমারী থানায় জানানো হয়েছে।’

/আরকে/এমএএ/
সম্পর্কিত
সরকারি হাসপাতালে টিকা দিয়ে টাকা দাবি, সেই নার্সকে অপসারণ
হামের লক্ষণ: এবার মারা গেলেন নার্স
ভাঙা স্বাস্থ্য খাত সামলাবে কে? 
সর্বশেষ খবর
ভাইরাল মিজানের ভাতের হোটেল আবার তুলে দিলো ডিএনসিসি
ভাইরাল মিজানের ভাতের হোটেল আবার তুলে দিলো ডিএনসিসি
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ