ওসমানী মেডিক্যালের সিনিয়র স্টাফ নার্স কারাগারে

সিলেট প্রতিনিধি
০৩ মার্চ ২০২৪, ১৮:০৫আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৮:০৫

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইসরাইল আলী সাদেককে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর দায়রা জজ আদালতে আত্মসর্মপণ করে জামিনের আবেদন করেন সাদেক। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক নূর আলম ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে কোতয়ালি থানার ওসি মাঈন উদ্দিন বলেন, ‘শুনেছি আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে সাদেককে কারাগারে পাঠিয়েছেন আদালত।’

গত ৯ জানুয়ারি এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছয় লাখ টাকাসহ দুই সিনিয়র স্টাফ নার্সকে গ্রেফতার করেন গোয়েন্দারা। এ ঘটনায় সাদেককে প্রধান আসামি করে তিন জনের নামে মামলা করেন হাসপাতালটির ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ। আসামিদের মধ্যে আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেব কারাগারে থাকলেও পলাতক ছিলেন মূল হোতা সাদেক।

মামলার তিন আসামি হলেন- হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র স্টাফ নার্স ইসরাইল আলী সাদেক, সিনিয়র স্টাফ নার্স আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেব।

হাসপাতাল সূত্রে জানা যায়, নয় বছর ধরে বরখাস্ত অবস্থায় ছিলেন এই হাসপাতালের এক স্টাফ নার্স। চলতি বছরের প্রথম দিকে তিনি কাজে যোগ দেন। এত বছরে তার বেতন-ভাতাসহ প্রায় ৩৬ লাখ টাকা বকেয়া পড়ে। নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলীর সঙ্গে চুক্তি হয়েছিল বকেয়া বেতন-ভাতার টাকা দ্রুত তুলে দেওয়ার জন্য। বিনিময়ে তাদের ১০ লাখ টাকা দিতে হবে। পরে দর-কষাকষিতে সাড়ে ৬ লাখ টাকায় রফা হয়েছিল। ৯ জানুয়ারি ওই স্টাফ নার্স নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তাদের কথামতো টাকা নিয়ে আমিনুল ইসলামের কাছে যান। এ সময় গোয়েন্দা দল আমিনুলকে টাকাসহ গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমন চন্দ্র দেবকে গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের