নার্সিং শিক্ষায় পিএইচডি ডিগ্রি প্রদানে কোইকা’র আগ্রহ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ১৯:১২আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:১২

বাংলাদেশি শিক্ষার্থীদের নার্সিং বিষয়ে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি প্রদানে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কোইকা প্রতিনিধি দলের এক মতবিনিময় সভায় এ আগ্রহ প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। কোইকা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউনসি ইউনিভার্সিটির প্রফেসর ড. লি হিয়ংকিং।

এ সময় ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলামসহ ইউজিসি ও কোইকার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রফেসর লি হিয়ংকিং বলেন, নার্সিং একটি সম্মানিত ও মহৎ পেশা। বাংলাদেশে নার্সিং শিক্ষা অনেক দূর এগিয়ে গেছে এবং এ পেশার যথেষ্ট সম্ভবানা রয়েছে। তিনি আরও বলেন, জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের (নিয়ানার) মাধ্যমে তারা বাংলাদেশে নার্সিং বিষয়ে পিএইচডি ডিগ্রি শুরু করতে চান। নিয়ানাতে বর্তমানে নার্সিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি চালু রয়েছে। এ খাতে ২০৩০ সালের মধ্যে ৫ হাজার পিএইচডি ডিগ্রি প্রদানে তারা লক্ষমাত্রা নির্ধারণ করেছেন।

প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, চিকিৎসা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা লাভ ও উচ্চতর গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকার বিভাগীয় পর্যায়ে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করছে। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর শিক্ষার মান তদারকির জন্য এগুলোকে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে নার্সিং পেশার যথেষ্ট সম্ভবনা রয়েছে। এ পেশায় দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। কোইকা’র নার্সিং বিষয়ে পিএইচডি ডিগ্রি চালুর বিষয়ে তিনি বলেন, এটি একটি চমৎকার প্রস্তাব। তিনি প্রস্তাবটিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিনিধি দলকে উপস্থাপনের পরামর্শ দেন। দেশের কোনও প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা, এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালুর আগে  প্রয়োজনীয় অবকাঠামো, ল্যাব ও দক্ষ জনবল রয়েছে কিনা— সেটি ইউজিসি সরেজমিনে পরিদর্শনের পর  সুপারিশ করে বলে তিনি প্রতিনিধি দলকে অবহিত করেন।

/এএইচএ/এপিএইচ/
সম্পর্কিত
হামের লক্ষণ: এবার মারা গেলেন নার্স
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের