‘অশনি’র প্রভাবে উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া

মোংলা প্রতিনিধি
০৯ মে ২০২২, ১২:৫৬আপডেট : ০৯ মে ২০২২, ১৩:২৪

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মোংলা সমুদ্র বন্দর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। ফলে সোমবার (৯ মে) সকাল থেকে এ এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি হচ্ছে, রয়েছে হালকা বাতাসও। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টিও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় মোংলা বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি বর্তমানে মোংলা থেকে ১০২০ কিলোমিটার দূরে রয়েছে। উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করায় এর প্রাথমিক প্রস্তুতিও নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। সেই সঙ্গে বন বিভাগও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, ‘ঘূর্ণিঝড় অশনির সম্ভাব্য প্রস্তুতি হিসেবে নৌবাহিনী, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীদের সমন্বয় করা হচ্ছে। বন্দর চ্যানেলে দেশি-বিদেশি সাতটি বাণিজ্যিক জাহাজের অবস্থান ও চলাচলে সর্তকতা আরোপ করা হয়েছে।’ পরিস্থিতি খারাপ হলে বন্দরের নিজস্ব নৌযান ও বিদেশি জাহাজের নিরাপদ অবস্থান নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এ ছাড়া বন্দর জেটিতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজগুলো নিরাপদে অবস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘সব ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ