সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সেই তরুণীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
১০ মে ২০২২, ০৯:১৩আপডেট : ১০ মে ২০২২, ১০:৪০

সাতক্ষীরার পাটকেলঘাটায় সাবেক স্বামীর দেওয়া পেট্রলের আগুনে দগ্ধ সেই তরুণী তামান্না খাতুন মারা গেছেন। সোমবার (৯ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তামান্না।

মঙ্গলবার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘পেট্রলের আগুনে দগ্ধ মেয়েটি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃষ্ণ সেখানে অবস্থান করছেন। ইতোমধ্যে প্রধান আসামি সাদ্দাম হোসেনকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। তিনিও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তরুণীর বর্তমান স্বামী ফরহাদ হোসেনও দগ্ধ অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন।’

আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সাবেক প্রেমিক মালয়েশিয়া প্রবাসী সাদ্দাম হোসেন নিজের গায়েও পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে একসঙ্গে মরবেন বলে তরুণীকে জড়িয়ে ধরেন। তখন তিন জনই কমবেশি দগ্ধ হন। এ মামলায় অপর এক আসামি পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল আলালের ছেলে শেখ তুহিন হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ 

জানা গেছে, গৃহবধূ তামান্না খাতুন পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের মেয়ে। গত ৫ মে সন্ধ্যায় বাড়ির পেছনে কপোতাক্ষ নদীর পাড়ে বসে থাকা অবস্থায় স্বামীসহ ওই তরুণীকে পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় সাবেক স্বামী সাদ্দাম হোসেন। এরপর থেকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন ওই গৃহবধূ।

এ ঘটনায় তরুণীর বাবা আব্দুল হক পাটকেলঘাটা থানায় সাদ্দাম হোসেনসহ ছয় জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত তিন জনকে আসামি করে থানায় মামলা করেন। প্রধান অভিযুক্ত সাদ্দাম কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা গ্রামের বাসিন্দা।

তামান্নার মামা সাতক্ষীরা সদরের বাসিন্দা গোলাম সরোয়ার বলেন, ‘তামান্না চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা গেছেন। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

আরও: দুর্বৃত্তের ছুড়ে মারা পেট্রোলে দগ্ধ নবদম্পতি

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের