খুলনায় গুদামে মিললো ১,৬৭,৪৮৪ লিটার ভোজ্যতেল 

খুলনা প্রতিনিধি
১২ মে ২০২২, ২১:২৭আপডেট : ১২ মে ২০২২, ২১:৩১

খুলনার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা এক লাখ ৬৭ হাজার ৪৮৪ লিটার ভোজ্যতেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নগরীর তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত খুলনার সদর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে তেল মজুত করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।’

তিনি আরও জানান, নগরীতে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ভোজ্যতেল মজুতের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে বলে র‌্যাবের কাছে তথ্য আসে। এর পরিপ্রেক্ষিতে সকালে খুলনার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 এ সময় অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে সাহা ট্রেডিংয়ের মালিক বিপ্লব সাহাকে কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ (১) ধারায় ৯০ হাজার, রণজিৎ বিশ্বাস অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী অসিত বিশ্বাসকে একই ধারায় ৪০ হাজার এবং সোনালী অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী প্রদীপ সাহাকে একই ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা অবৈধ মুনাফা আদায়ের জন্য মোট এক লাখ ৬৭ হাজার ৪৮৪ লিটার সয়াবিন ও পামতেল মজুত করেছিল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, ‘ওই তিন প্রতিষ্ঠানকে তেল মজুত রাখায় জরিমানার পাশাশাশি সঠিকমূল্যে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।’

/আরকে/টিটি/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
আলোচনায় পাম অলিন, খেয়েছেন কখনও?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের