খুলনায় দেয়াল ধসে শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৩ মে ২০২২, ১৭:৩০আপডেট : ১৩ মে ২০২২, ১৭:৩০

খুলনার বয়রা এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অফিসের দেয়াল ধসে তামিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দুই শিশু আহত হয়েছে।

শুক্রবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর করিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তামিম (৬) করিমনগর এলাকার মিঠু মিয়ার ছেলে। আহত দুই শিশু হলো করিমনগর এলাকার মাসুদ রানার ছেলে ইয়ামিন (১০) ও রাব্বি (৮)। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ওজোপাডিকো অফিসের দেয়াল ধসে তিন শিশু আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যায়।

স্থানীয়রা জানায়, ওজোপাডিকো অফিসের দেয়াল অনেক পুরাতন ও জরাজীর্ণ ছিল। শুক্রবার সকালে ওই তিন শিশু অফিসের পেছনের রাস্তায় খেলা করছিল। হঠাৎ দেয়াল ধসে তারা আহত হয়। তামিমের আঘাত গুরুতর ছিল। তাকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

আহত ইয়ামিনের বাবা মাসুদ রানা বলেন, জরাজীর্ণ দেয়ালের বিষয়টি ওজোপাডিকো কর্তৃপক্ষকে আমরা বারবার জানিয়েছি। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। এজন্য এ দুর্ঘটনায় এক শিশুর প্রাণ গেছে, দুই শিশু আহত হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের