দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেফতার ৩

খুলনা প্রতিনিধি
১৬ মে ২০২২, ১৪:০১ আপডেট : ১৬ মে ২০২২, ১৪:১৫

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ঘরে ঢুকে দুই বোনকে হাত-মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (১৬ মে) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ও র‍্যাব। গ্রেফতাররা হলো-মোজাহিদুল শেখ, নাইম ও আ‌জিজুল মোড়ল ওরফে মিশ‌রিয়া।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল জানান, পুলিশ অভিযান চালিয়ে নাঈমকে আটক করেছে।

আরও পড়ুন: হাত-মুখ বেঁধে ২ বোনকে সংঘবদ্ধ ধর্ষণ

র‍্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মাদ মোসতাক আহ‌মদ জানান, ধর্ষণের ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় জ‌ড়িত অ‌ভিযোগে ভোরে ব‌টিয়াঘাটার বি‌ভিন্ন স্থানে অ‌ভিযান চা‌লিয়ে মুজা‌হিদ ও আ‌জিজুলকে গ্রেফতার করা হয়। প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জ‌ড়িত বলে স্বীকার করেছে। তারা ওই বা‌ড়িতে ধর্ষণের উদ্দেশ্যেই যায়। এ ঘটনায় আর কারা জ‌ড়িত তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। অন্যদের গ্রেফতারে অ‌ভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৪ মে) দিবাগত রাতে উপজেলার ফুলতলা গ্রামে দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা সম্পর্কে খালাতো বোন। রবিবার (১৫ মে) রাতে তাদের হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি জানাজানি হয়।

/এসএইচ/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক