ছাত্রীনিবাসের সিলিং ফ্যানে ঝুলছিল শিক্ষার্থীর লাশ

কুষ্টিয়া প্রতিনিধি
১৮ মে ২০২২, ২০:০০আপডেট : ১৮ মে ২০২২, ২০:০০

কুষ্টিয়া শহরের একটি ছাত্রীনিবাস থেকে জান্নাত রহমান নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মে) দুপুরে শহরের বাবর আলী গেট এলাকার বনফুড বেকারির পাশের এমএম ছাত্রীনিবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

জান্নাত রহমান (১৮) মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার জিল্লুর রহমানের মেয়ে। এইচএসসি পাসের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করছিলেন। বাবর আলী গেট এলাকায় এমএম টাওয়ার ছাত্রীনিবাসের চারতলার একটি কক্ষে একা থাকতেন তিনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, লাশের পাশ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কীভাবে মৃত্যু হয়েছে।

ছাত্রীনিবাসের ব্যবস্থাপক দীপ্তি খাতুন বলেন, ৯ মে ছাত্রীনিবাসে ওঠেন ওই ছাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় তার সঙ্গে সর্বশেষ কথা হয়। বুধবার সকাল থেকে কোনও সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানে ঝুলছিল। এরপর পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আমাদের ধারণা, জান্নাত আত্মহত্যা করেছে।

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী