রান্নাঘরে ভাত খেতে গিয়ে প্রাণ গেলো দম্পতির

খুলনা প্রতিনিধি
১৮ মে ২০২২, ২২:৩১আপডেট : ১৮ মে ২০২২, ২২:৩১

খুলনার ডুমুরিয়া উপজেলার কুলটি গ্রামে বুধবার (১৮ মে) দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাদের একমাত্র কন্যা শিশু বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুলটি গ্রামের কৃষক অভিজিত বিশ্বাস (২৮) ও তার স্ত্রী সুন্দরী বিশ্বাস (২৩) বুধবার দুপুর আড়াইটার দিকে রান্না ঘরে খাবার খেতে যান। কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে রান্না ঘরের টিনের চাল ও বেড়া বিদ্যুতায়িত হয়ে ছিল। বেড়া স্পর্শ করলে ওই দম্পতি বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে প্রতিবেশী ছুটে এসে তাদের ঘরের মেইন সুইচ বন্ধ করেন।

এরপর তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত বলে ঘোষণা করেন। এ সময় তাদের তিন বছরের শিশু অর্ণাও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তবে শিশুটি এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের