১২০ ভরি সোনা হয়ে গেলো মাদক, চাকরি হারালেন সেই এসপি

সাতক্ষীরা প্রতিনিধি
২০ মে ২০২২, ২১:৪২আপডেট : ২০ মে ২০২২, ২১:৫৬

সাতক্ষীরার পাটকেলঘাটার সোনা চোরাকারবারি বিপ্লব চ্যাটার্জির কাছ থেকে ১২০ ভরি সোনা উদ্ধারের পর সেগুলোকে মাদক উল্লেখ করে আত্মসাতের অভিযোগে জেলার সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তিনি সর্বশেষ ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের এসপি হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চাকরিচ্যুত করা হয়।

এতে বলা হয়েছে, বিপ্লব চ্যাটার্জির কাছে থাকা ১২০ ভরি সোনা পাটকেলঘাটা থানা উদ্ধার করে তৎকালীন জেলা পুলিশ সুপার আলতাফ হোসেনকে জানায়। উক্ত ঘটনায় থানায় সোনা চোরাচালানের মামলা রেকর্ড না হয়ে মাদক মামলা রেকর্ড হয়। পুরো ঘটনাটিকে মাদক উদ্ধার বলে চালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সাতক্ষীরার তৎকালীন এসপির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০১৯ সালের ৪ মার্চ পুলিশ সদর দফতরে প্রস্তাব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৯ জুলাই তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই বছরের ৪ আগস্ট অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। ওই বছরের ২১ অক্টোবর তিনি ব্যক্তিগত শুনানিতে উপস্থিত হন।

শুনানিতে তার বক্তব্য যথাযথ মনে না হলে ২০২০ সালের ২৫ জুন পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে বিভাগীয় মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দিতে বলা হয়। তদন্ত কর্মকর্তা আতাউল কিবরিয়া ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ প্রমাণিত হয়েছে মর্মে মতামতসহ প্রতিবেদন জমা দেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আলতাফ হোসেনকে একই বছরের ৩ নভেম্বর আরেকটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২০২১ সালের ৫ জানুয়ারি তিনি নোটিশের জবাব দেন।

তার জবাব যথাযথ না হওয়ায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তাকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে অপসারণে সরকারি কর্ম কমিশনের কাছে প্রস্তাব করা হয়। কমিশন ৪ এপ্রিল প্রস্তাবিত দণ্ডের সঙ্গে একমত পোষণ করে রাষ্ট্রপতির নির্দেশের জন্য পাঠায়। অবশেষে রাষ্ট্রপতির নির্দেশক্রমে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি