৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২১ মে ২০২২, ১২:৪২আপডেট : ২১ মে ২০২২, ১২:৪২

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। কালবৈশাখী ঝড়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রেললাইনের ওপর ভেঙে পড়া গাছ অপসারণের পর শনিবার (২১ মে) বেলা ১১টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন জানান, ভোরে কালবৈশাখীর তাণ্ডবে আলমডাঙ্গা ও কুষ্টিয়ার হালসা রেলপথের মাঝামাঝি স্থানে লাইনের ওপর বেশকিছু গাছ ভেঙে পড়ে। এতে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাঁচ ঘণ্টা পর গাছগুলো অপসারণ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, ভোরে আলমডাঙ্গা উপজেলায় আধাঘণ্টারও বেশি সময় ধরে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালায়। এতে উপজেলার কয়েকটি ইউনিয়নে কয়েকশ’ বাড়িঘরের চালা উড়ে গেছে। বিদ্যুতের খুঁটিসহ উঠতি ফসল ধান ও পান বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে গাছ ভেঙে পড়ায় সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সড়কের গাছ অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। 

/এসএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
দার্জিলিংয়ের পাহাড়ে এবার নতুন টয় ট্রেন যাত্রা, জানুন ভাড়া ও সময়
চলন্ত ট্রেন থেকে তেল চুরি, ভিডিওতে দেখা যাচ্ছে রেলওয়ের লোকজনও জড়িত
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি