বেনাপোলে পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
২৩ মে ২০২২, ০৯:৫৪আপডেট : ২৩ মে ২০২২, ১০:১৩

যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্য ও বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে শাহ জামাল কালু (৫৫) ও তার ছেলে সোহেল আহমেদ (৩০)।

বিজিবি জানায়, গোপনে খবর পেয়ে বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাহ জামালের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম