বাদাম বিক্রেতা সেজে হত্যা মামলার আসামিকে গ্রেফতার

যশোর প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৬:৩০আপডেট : ২৩ মে ২০২২, ১৬:৩০

স্ত্রীকে হত্যার পর দীর্ঘদিন পালিয়েছিলেন স্বামী। অন্যদিকেও পুলিশও আসামিকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে বাদাম ও ইয়ারফোন বিক্রেতা সেজে আসামিকে ধরতে সফল হন পুলিশ সদস্যরা।

যশোর কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তা এসআই তাপস মন্ডল এসব তথ্য জানান। তিনি বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর যশোর শহরের পুরাতন কসবা এলাকায় নিজ বাসায় খুন হন রহিমা বেগম। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের আগের পক্ষের ছেলে হাসানুজ্জান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন (নম্বর- ৪০/১৬.১২.২১)। মামলায় আসামি করা হয় রহিমার দ্বিতীয় স্বামী জাকির বিশ্বাসকে। 

এসআই তাপস আরও জানান, মামলার পর পুলিশ জাকিরকে গ্রেফতারে চেষ্টা চালায়। হত্যাকাণ্ডের পর জাকির বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। কিছুদিন পর জাকির দেশে ফিরে মাজারে অবস্থান নেন। পরে ট্রেনে ফেরি করে বাদাম বিক্রি শুরু করেন। তাকে ধরতে এসআই তাপসও ফেরিওয়ালার ছদ্মবেশ ধারণ করেন। কখনও বাদাম আবার কখনও ইয়ারফোন বিক্রির কাজ করেন তিনি। তিন দিন আগে যশোর-রাজশাহীগামী ট্রেনে জাকিরকে পেয়েও ধরতে পারেননি এসআই তাপস। পরে রবিবার সন্ধ্যায় কোটচাঁদপুর স্টেশন থেকে জাকিরকে আটক করে যশোরে নিয়ে আসা হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে জাকির জানিয়েছেন তিনি স্ত্রী রহিমাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের