মিছিল থেকে মাগুরা জেলা ছাত্রদল সভাপতি-সম্পাদক আটক

মাগুরা প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৮:৩৯আপডেট : ২৩ মে ২০২২, ১৮:৩৯

মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার (২৩ মে) দুপুরে শহরের ভায়না এলাকা থেকে তাদের আটক করা হয়।

দলীয় কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা ও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে মাগুরা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা শহরের ভায়না এলাকা থেকে একটি মিছিল বের করেন। পুলিশ সেখান থেকে ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, মিছিলের প্রস্তুতিকালে পুলিশ শহরের ভায়না এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ জনকে আটক করেছে। রহিম ও সবুজসহ আটক অনেকের নামে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী