মোবাইলে গেম খেলার সময় দেয়াল চাপায় তরুণের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ মে ২০২২, ২১:২৬আপডেট : ২৩ মে ২০২২, ২১:২৬

সাতক্ষীরার পৌর এলাকায় দেয়াল চাপায় এক তরুণের মৃত্যু ও তিন জন আহত হয়েছে। সোমবার (২৩ মে) বিকালে পৌর এলাকার পলাশপোলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণের নাম ইয়াছিন আলী সরদার (২০)। তিনি স্থানীয় ইমান আলী সর্দারের ছেলে। আহতরা হলেন- বেল্টু, বাবলু ও রাজা।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত কুমার জানান, সাতক্ষীরা পৌর এলাকার পলাশপোল গ্রামে একটি দেয়ালের পাশে বিকালে মোবাইলে গেম খেলার সময় এক তরুণ মারা যান ও তিন জন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

সাতক্ষীরা সদর হাসপাতালের ডিউটি কর্মকর্তা ডা. আসাদুজ্জামান নুর বলেন, সোমবার বিকালে দেয়াল চাপা পড়ার হিস্টোরি নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চার জনকে নিয়ে আসে। এর মধ্যে একজন মৃত ছিল। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি