কুষ্টিয়ায় কলেজশিক্ষকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ৭

কুষ্টিয়া প্রতিনিধি 
০৪ জুন ২০২২, ১৫:৪৩আপডেট : ০৪ জুন ২০২২, ১৫:৪৩

কুষ্টিয়া সদর উপজেলায় কলেজশিক্ষক তোফাজ্জেল বিশ্বাসের (৫২) হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। 

শুক্রবার (৩ জুন) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের মোশারফ হোসেন মশা (২৬), নাজিম উদ্দিন (২৭), সামাদ (২৭), মুহাইমেন হোসেন (২৭), হালিম (৪০), পলাশ (২৩) ও মুকুল (৪২)। 

শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় র‍্যাব-১২ কুষ্টিয়া সিপিসি-১ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

আরও পড়ুন: কলেজশিক্ষকের কবজি বিচ্ছিন্ন করে দিলো দুর্বৃত্তরা

তিনি বলেন, কলেজশিক্ষক তোফাজ্জেল হোসেন কুমারখালী বাঁশগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালাল বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। জড়িতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ৩১ মে দুপুরে তোফাজ্জেল বিশ্বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন সেতুর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। 

এ ঘটনায় ১ জুন কুষ্টিয়া মডেল থানায় আহত তোফাজ্জেল বিশ্বাসের ছেলে নাজমুস সাকিব বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন। 

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের