চুয়াডাঙ্গার সেই নারী মাংকিপক্সে আক্রান্ত নন: মেডিক্যাল বোর্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ জুন ২০২২, ০৫:৪৫আপডেট : ১১ জুন ২০২২, ০৫:৪৫

চুয়াডাঙ্গায় হাতে ফোসকা ও গায়ে জ্বর নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেই নারীর শরীরে মাংকিপক্সের লক্ষণ পাওয়া যায়নি। মেডিক্যাল বোর্ডের প্রধান আবুল হোসেন শুক্রবার (১০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় তার শরীরে চর্মরোগের লক্ষণ পাওয়া গেছে। ওই বৃদ্ধার শরীরে নমুনা সংগ্রহ করে চর্মরোগ বিশেষজ্ঞের মতামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী হাতে ফোসকা ও শরীরে জ্বর, ব্যথা ও সর্দি নিয়ে গত বৃহস্পতিবার সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। পরে চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন তাকে জ্বর-ব্যথার ওষুধ দিলে পরিবারের সদস্যরা ওই বৃদ্ধাকে নিয়ে বাড়িতে ফেরেন।

মেডিক্যাল বোর্ডের অন্য দুই সদস্য হাসপাতালের সার্জারি বিভাগের পরামর্শক ওয়ালিউর রহমান নয়ন ও ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সোহরাব হোসেন জানান, শুক্রবার ওই বৃদ্ধাকে বাড়ি থেকে হাসপাতালে আবারও এনে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই বৃদ্ধা সুস্থ না হওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে পর্যবেক্ষণে থাকবেন।  

এর আগে, বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনে `হাতে ফোসকা গায়ে জ্বর, মাংকিপক্স সন্দেহে নারী আইসোলেশনে' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আতাউর রহমান মুন্সী জেলার সিভিল সার্জন সাজ্জাৎ হাসানের সঙ্গে পরামর্শ করে বৃহস্পতিবার রাতেই তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেন।

বোর্ডের প্রধান চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আবুল হোসেন বলেন, শুক্রবার ওই বৃদ্ধার শরীর থেকে নমুনা সংগ্রহের পর আমরা নিশ্চিত হয়েছি তার শরীরে মাংকিপক্স নেই। এটা একধরনের চর্মরোগ। তার চিকিৎসার জন্য চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ চাওয়া হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে চীনের তৈরি মাংকিপক্স ভ্যাকসিন
কঙ্গোতে পৌঁছালো মাংকিপক্স ভ্যাকসিনের প্রথম ব্যাচ
দ্রুত বিবর্তিত হচ্ছে মাংকিপক্স, বিজ্ঞানীরা দিশেহারা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী