নিউ ইয়র্কে শিশুর দেহে প্রথমবার মাংকিপক্স শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২২, ১৩:২৩আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৩:২৩

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবার মাংকিপক্সের উপস্থিতি পাওয়া গেছে এক শিশুর দেহে। ১৮ বছরের কম বয়সী ওই শিশুকে পরীক্ষা করালে মাংকিপক্স পজেটিভ আসে। শিশুটির বয়স এবং কোন কাউন্টিতে তা জানায়নি কর্তৃপক্ষ।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে গত শুক্রবার পর্যন্ত ২ হাজার ৭৯৮ জনের দেহে মাংকিপক্সের উপস্থিতি পাওয়া গেছে। (এনওয়াইএসডিওএইচ)-এর তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটিতেই মাংকিপক্সে ২ হাজার ৫৯৬ জন শনাক্ত। 

গত জুলাইয়ে নিউ ইয়র্কে প্রকোপের কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছিলেন গভর্নর ক্যাথি হোচুল এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা। ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে রাজ্যে জরুরি নির্বাহী আদেশ ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে হোচুল বলেন, আমি এবং আমার দল ভ্যাকসিনকে আরও সুরক্ষিত করতে কাজ করে যাচ্ছি। প্রাদুর্ভাবের সময় কীভাবে নিরাপদে থাকা যায় সে সম্পর্ক জনগণকে পরামর্শ দিয়ে যাচ্ছি।

যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ, ভারত, আফ্রিকায় ছড়িয়ে পড়েছে মাংকিপক্স। গত মাসে এটাকে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সূত্র: এবিসি নিউজ

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি