২৫ বোতল ফেনসিডিল নিয়ে আটক, যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
১২ জুন ২০২২, ১৮:২৩ আপডেট : ১২ জুন ২০২২, ১৮:২৩

কুষ্টিয়ায় মাদক মামলায় সুজন মণ্ডল (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১২ জুন) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুজন আদালতে উপস্থিত ছিলেন না।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সুজন মণ্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সোনাতলা গ্রামের মৃত সাদেক মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৩ জুলাই সকালে দৌলতপুর উপজেলার চরদিয়াড় গ্রামের পশ্চিমপাড়ায় ঈদগাহ ময়দানের সামনে মাদকবিরোধী অভিযানে সুজন মণ্ডল আটক হয়। পরে তার থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার হয়। বস্তায় ২৫ বোতল ফেনসিডিল মিলে। এ ঘটনায় একইদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা হয়।

তদন্ত শেষে তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ৭ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে রবিবার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। 

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি সুজন মণ্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

/টিটি/
সম্পর্কিত
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
অবিবাহিত বলে বিদেশ যেতে বাধা? তিন নারীর রিটে হাইকোর্টের রুল
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
সর্বশেষ খবর
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
চীনা বিনিয়োগে বাংলাদেশি শিল্প কতটা বড় হচ্ছে?
চীনা বিনিয়োগে বাংলাদেশি শিল্প কতটা বড় হচ্ছে?
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী