ইউনিয়নের মেম্বারের নেতৃত্বে কৃষকের বাড়ি ডাকাতি

যশোর প্রতিনিধি
১২ জুন ২০২২, ২৩:০৪আপডেট : ১২ জুন ২০২২, ২৩:০৪

যশোরের শার্শায় ইউপি মেম্বারের নেতৃত্বে এক কৃষকের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০/১২ জন ওই বাড়িতে হানা দিয়ে একটি গরু, ৯টি ছাগল, নগদ ৭০ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামের কৃষক মাহাতাব সরদারের বাড়িতে।

মাহাতাব সরদারের ছেলে রুবেল দাবি করেন, ‘আমাদের বাড়ির সামনে স্থানীয় দুজনের দুটি চায়ের দোকান রয়েছে। ওই দোকানে গ্রামের উঠতি বয়সের ছেলেরাসহ নানা বয়সের লোকজন আড্ডা দেয়। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার হাসানুজ্জামান বলেছেন, ‘‘সেখানে বিএনপির লোকজন আসা যাওয়া করে’’। এর সঙ্গে আমাদের পরিবারের লোকজন জড়িত। এ জন্য মেম্বার (হাসানুজ্জামান) দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।’

কৃষকের এই ছেলে দাবি করেন, ‘চাঁদা না দেওয়ায় শনিবার রাত সাড়ে ১২টার পর মেম্বার হাসানুজ্জামান তার সহযোগী আলমগীর, মাসুদসহ ১০/১২ জন আমাদের বাড়িতে হানা দেয়। এ সময় তারা গোয়াল থেকে একটি গরু, ৯টি ছাগল, ঘরে থাকা জমি বন্ধক দিয়ে পাওয়া নগদ ৭০ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।’

রুবেল আরও বলেন, ‘বড় ভাই জিল্লুর রহমান রবিবার দুপুরে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগটি এখনও মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ।’

ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘৯ নম্বর মেম্বার হাসানুজ্জামান তার লোকজন নিয়ে প্রকাশ্যে ডাকাতি সংঘটিত করেছেন। এটি সবাই দেখেছে এবং জানে। তবে কী কারণে এই লুটপাট- তা বলতে পারবো না। এ ধরনের ঘটনা নিন্দনীয়। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

শার্শা থানার ওসি মামুন খান জানান, মেম্বার হাসানুজ্জামানের নেতৃত্বে লুটপাটের ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি। এটি একটি রাজনৈতিক বিবাদের ঘটনা। লুট হওয়া জিনিসপত্র ফেরত দেওয়া হবে বলে জেনেছেন। এরপরও যদি ক্ষতিগ্রস্তরা মামলা দিতে চান- তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী