এসএসসি পাস ‘বিশেষজ্ঞ চিকিৎসককে’ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ জুন ২০২২, ১৮:২৭ আপডেট : ১৩ জুন ২০২২, ১৮:২৭

চুয়াডাঙ্গায় বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগী দেখা এবং ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে আতিকুজ্জামান চঞ্চল (৩৮) নামে এক ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়,  এসএসসি পাসের পর প্যারামেডিক্যাল এবং আরএমপি বিষয়ক ট্রেনিং নিয়ে তিনি বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। 

সোমবার (১৩ জুন) দুপুরে জীবননগর পৌর শহরের ইব্রাহিম টাওয়ারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া ওই চিকিৎসকে জরিমানা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। ভুয়া চিকিৎসক আতিকুজ্জামান চঞ্চল জীবননগর পৌর শহরের লক্ষীপুর পাড়ার মৃত আয়ুব আলীর ছেলে। 

ইউএনও আরিফুল ইসলাম বলেন, ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে আতিকুজ্জামান চঞ্চল জীবননগর শহরে চিকিৎসা দিয়ে আসছিলেন। চিকিৎসা দেওয়ার নামে নানা কৌশলে সাধারণ মানুষের প্রতারণা করেছেন তিনি। অভিযোগ পেয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার সনদের কাগজপত্র ভুয়া প্রমাণিত হয়। পরে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৯ ধারা অনুযায়ী অভিযুক্ত ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও জানান, এসএসসি পাস করে দুটি মেডিক্যাল বিষয়ক দুটি প্রশিক্ষণের ওপর ভিত্তি করে তিনি চিকিৎসা সেবা দিচ্ছিলেন। 

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মুস্তাফিজুর রহমান সুজন এবং ওসি আব্দুল খালেকসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ