চুরি করতে দেখে ফেলায় বৃদ্ধকে হত্যা, স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি 
১৪ জুন ২০২২, ১৪:৪৮আপডেট : ১৪ জুন ২০২২, ১৪:৪৮

কুষ্টিয়ায় জালাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- কুষ্টিয়ার মিরপুর পৌরসভার নওয়াপাড়া এলাকার মৃত মুনতাজ মন্ডলের ছেলে সাহাবুল ইসলাম ও তার স্ত্রী মারিয়া আহমেদ। রায় ঘোষণাকালে সাহাবুল আদালতে উপস্থিত ছিল। আসামি মারিয়া পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ জানুয়ারি সকালে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা মধ্যপাড়ার জালাল উদ্দিনের ঘরে চুরি করতে ঢোকে সাহাবুল ও তার স্ত্রী মারিয়া। এ সময় দেখে ফেলায় জালালকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় তারা। দুপুরে জালালের স্ত্রী রিনা খাতুন বাড়িতে এসে দেখেন, প্রধান ফটকের দরজা ভেতর থেকে আটকানো। পরে তাদের নতুন ভাড়াটিয়া সাহাবুলের বাসার গেট দিয়ে ঘরে প্রবেশ করে দেখেন, লেপ দিয়ে ঢাকা জালালের গলা কাটা লাশ পড়ে আছে। এ ঘটনায় একই দিন রিনা খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। 

তদন্ত শেষে ২০২১ সালের ৩১ জানুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত এই মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ‘হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।’

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের