বিয়েবাড়ি থেকে কনেকে তুলে আনতে গিয়ে যুবক নিহত

মাগুরা প্রতিনিধি
১৫ জুন ২০২২, ২১:০৬আপডেট : ১৫ জুন ২০২২, ২২:২২

বিয়েবাড়ি থেকে কনেকে তুলে আনতে গিয়ে স্বজনদের পিটুনিতে মাগুরার শ্রীপুরে রাসেল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার খামারপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একই উপজেলার বরিশাট গ্রামের আজ্জত আলীর ছেলে মঞ্জুরুল জোয়ারদারের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেয়ের পরিবার জানতে পেরে অন্যত্র বিয়ের আয়োজন করে। খবর পেয়ে মঞ্জুরুল কয়েকজন বন্ধুকে নিয়ে মঙ্গলবার রাতে মেয়েটিকে তুলে আনতে তার বাড়িতে যান। এ সময় মেয়ের পরিবারের লোকজন তাদের ওপর হামলা চালান। এ সময় পিটুনিতে গুরুতর আহত হন মঞ্জুরুলের বন্ধু রাসেল শেখ। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে মৃত্যু হয়।

বরিশাট গ্রামের জলিল শেখের ছেলে রাসেল ইজিবাইক চালক। ছেলেকে নির্দোষ দাবি করে জলিল শেখ বলেন, ‘আমার ছেলের ইজিবাইক ভাড়া করে ওই বাড়িতে গিয়েছিল তার বন্ধুরা। কোনও মেয়েকে আনতে গেছে কিনা তা আমার জানা নেই। কিন্তু যারা ছেলেকে হত্যা করেছে তাদের বিচার চাই।’

ঘটনার বিষয়ে মেয়ের বাবা বলেন, ‌‘দীর্ঘদিন ধরে মঞ্জুরুল আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই মেয়ের গতিরোধ করে প্রেমের প্রস্তাব দিতো। এজন্য বেশ কিছু দিন তার স্কুলে যাওয়া বন্ধ ছিল। আমরা গরিব মানুষ। তাই মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করেছিলাম। এ কথা জানতে পেরে মঞ্জুরুল তার বন্ধুদের নিয়ে আমার বাড়িতে এসে মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছিল। রাতের বেলায় কে বা কারা তাদের মারধর করেছে বলতে পারবো না। পরে শুনেছি আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন সরকার বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি