অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলের ২ আরোহীর 

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ জুন ২০২২, ০২:৩০আপডেট : ১৮ জুন ২০২২, ০২:৩০

সাতক্ষীরা সদরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সদর উপজেলার পলাশপোল এলাকার সাহা কাদেরের ছেলে বজলুর রহমান (৫৫) ও একই এলাকার মইন আলীর ছেলে আব্দুস সালাম (৪২)। আহত হাফিজুর রহমান (৪৫) একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা সদরের বিনেরপোতা সড়ক দিয়ে নদী খননের মাটি ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাক্টর থেকে মাটি পড়ে বৃষ্টিতে সড়ক কাদাযুক্ত হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুর রহমান কলেজের সামনে কাদাযুক্ত সড়কে পিছলে পড়ে যান মোটরসাইকেলের তিন আরোহী। এ সময় তাদের ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে বজলুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম নামে আরও একজন মারা যান।
 
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, বেতনা নদী খননের মাটি সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দিয়ে বহনের ফলে রাস্তায় মাটি পড়ে ধুলাবালুতে পরিণত হচ্ছে। বৃষ্টি হলেই কাদাযুক্ত হয়ে যায়। এতে প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এতদিন মানুষজন আহত হলেও আজ দু'জন প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 

সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী বলেন, বজলুর রহমান, আব্দুস সালাম ও হাফিজুর রহমান ব্যক্তিগত কাজ শেষে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় ফিরছিলেন। বিনেরপোতা এলাকায় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিন জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দু'জনের মৃত্যু হয়। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

/এএম/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের