কলেজ থেকে ফেরার পথে অধ্যক্ষ গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৭:১১আপডেট : ২১ জুন ২০২২, ১৭:৪৭

সাতক্ষীরায় মোশাররফ হোসেন মোশা নামে এক কলেজ অধ্যক্ষকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুলিব্দ্ধি অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে সাতক্ষীরা সদরের বাশদহা শহীদ স্মৃতি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। তিনি বাশদহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বাশদহা শহীদ স্মৃতি কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান, কলেজ থেকে দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরার উদ্দেশে মোটরসাইকেলে বের হয়ে যান মোশাররফ হোসেন। কলেজ গেট থেকে একটু দূরে আব্দুল জলিলের বাড়ির সামনে হেলমেট পরা অজ্ঞাত মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসক সুজিত রায় জানান, মোশাররফ হোসেনের পায়ে যে গুলি লেগেছে, গুলি ভেদ করে বেরিয়ে গেছে। তার পা এক্স-রে করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স. ম. কাইউম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের