রেললাইনের চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ২

মোংলা প্রতিনিধি 
২৪ জুন ২০২২, ১০:৩১আপডেট : ২৪ জুন ২০২২, ১০:৪১

খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের চুরি হওয়া মালামালসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে মালামালসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—বাগেরহাটের মোংলার বিদ্যারবাহন গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৩৫) ও পার্শ্ববর্তী রামপাল উপজেলার হুড়কা গ্রামের আবুল কালাম শেখের ছেলে মুক্ত শেখ (২৩)।

জানা গেছে, মোংলার দিগরাজ বাজার সংলগ্ন বিদ্যারবাহন এলাকায় রেললাইন স্থাপন প্রকল্পের কাজ চলছে। এতে ব্যবহৃত ১৫ ধরনের মালামাল ও যন্ত্রপাতি চুরি হয় গত বুধবার। ৯ লাখ ২৩ হাজার ৬৫০ টাকা মূল্যের রেলের এই মালামাল চুরির ঘটনার পরদিন বৃহস্পতিবার বিকালে থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন প্রকল্পের জুনিয়র ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় দিগরাজ-বিদ্যারবাহন এলাকার নাভানা এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের পেছনের রেললাইন সংলগ্ন জাহাঙ্গীর মোল্লার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার বাড়িসহ আশপাশের এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা রেলের চুরির মালামাল উদ্ধার করা হয়। আটক জাহাঙ্গীর ও তার সহযোগী মুক্ত শেখ রেলের মালামাল চুরির বিষয়টি স্বীকার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মালামালসহ তাদের থানায় আনা হয়। চোর চক্রের অন্য সদস্য ও চুরির বাকি মালামালের সন্ধান করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৮৯ দশমিক ১৫ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ শুরু হয়। এর ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম