আত্মসমর্পণকারী জলদস্যুদের র‌্যাবের ঈদ উপহার

মোংলা প্রতিনিধি 
০৫ জুলাই ২০২২, ১১:৪৯আপডেট : ০৫ জুলাই ২০২২, ১১:৫৩

সুন্দরবনে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যুদের ঈদ উপহার দিয়েছে র‌্যাব। মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় মোংলার ফুয়েল জেটি সংলগ্ন এলাকায় ২৮৪ জন জলদস্যুর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় র‌্যাব-৮ এর অধিনায়ক ডিআইজি জামিল হাসান বলেন, গত ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণার পর সেখানে এখন সুবাতাস বইছে। আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। এদের ধারাবাহিকভাবে বিভিন্ন উৎসবে উপহারসহ খাদ্যসামগ্রী দিয়ে যাচ্ছে র‌্যাব। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এবারও তাদের ঈদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। 

এদিন সকালে চাল, তেল, সেমাই, ঘি, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, মসলা ও পেঁয়াজসহ তাদের যাতায়াত ভাড়াও দেওয়া হয় বলে জানান ডিআইজি জামিল হাসান। 

তিনি বলেন, সুন্দরবনে দস্যুরা আত্মসমর্পণ করায় মাওয়ালী, বাওয়ালী, বনজীবী ও বন্যপ্রাণী সবাই এখন নিরাপদে রয়েছে। নির্ভয়ে সুন্দরবনে আসছেন দর্শনার্থী-পর্যবেক্ষক ও জাহাজ বণিকরা। এভাবেই সরকারের দূরদর্শিতায় সুন্দরবনকেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতার ব্যাপক সম্ভবনার দ্বার উন্মোচিত হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/ইউএস/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম