বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেলো ছোট ভাইয়ের

খুলনা প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ১৫:৫৯আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৫:৫৯

খুলনায় বড় ভাইয়ের লাঠির আঘাতে পারভেজ শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টায় নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী মিনা বাজারে এ ঘটনা ঘটে।

পারভেজ শেখ ওই এলাকার শাহিদুল শেখের ছোট ছেলে। এ ঘটনায় তার বড় ভাই রুবেল শেখকে আটক করেছে পুলিশ।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, রাতে স্ত্রীকে মারধর করেন পারভেজ। এগিয়ে এসে তাকে লাঠি দিয়ে আঘাত করেন রুবেল। আহতাবস্থায় দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান। এ ঘটনার পর বড় ভাই রুবেলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি ঘটনার বর্ণনা দেন। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী